৪ আগস্ট ২০২৩


কোম্পানীগঞ্জে নারীকে গলা কেটে হত্যা মামলায় গ্রেপ্তার ২

শেয়ার করুন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পাননীগঞ্জে ছালেখা বেগম (৫০) নামে নারীর গলা কেটে হত্যা মামলায় দুজন’কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন – বালুচার গ্রামের এমরান আহমদ ও নাজিম উদ্দিন। তবে এখনো হত্যার কারণ জানতে পারেনি পুলিশ।

নিহত ছালেখা উপজেলার বালুচর গ্রামের আব্দুর রউফের স্ত্রী। তিনি ৪ মেয়ে ও ২ ছেলে নিয়ে ৬ সন্তানের জননী।

জানা যায়, এ হত্যার ঘটনায় নিহতের মেয়ে তাসলিমা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে বৃহস্পতিবার রাতে এমরান আহমদ ও নাজিম উদ্দিন’কে গ্রেপ্তার করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় মামলা ও আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, এমরান ও নাজিম নামে দুজনকে আটক করেছি। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আর লাশের ময়না তদন্ত শেষে আজ দাফন করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩ আগস্ট) সিলেটের কোম্পানীগঞ্জে নিজ ঘর থেকে ছালেখা বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

শেয়ার করুন