১৪ ডিসেম্বর ২০১৮


অসমাপ্ত কাজ সমাপ্ত করতে লাঙ্গলের বিকল্প নেই : এমপি ইয়াহইয়া

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে মহাজোটের সংসদ সদস্য প্রর্থী ও বর্তমান এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, বর্তমান সরকারের সময়েই দেশে সবচেয়ে বেশী উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। তাই এই উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে মহাজোট সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সিলেট-২ আসনে লাঙ্গলের বিকল্প নেই।

শুক্রবার দিনভর ওসমানীনগর উপজেলার দয়ামীর বাজার, খন্দকার বাজার, কুরুয়া নতুন বাজারে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় পার্টির সভাপতি সুফি মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি সিদ্দেক আলী, সহ-সভাপতি আসরাফ মিয়া সিরাজ, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান ফয়সল, দয়ামীর ইউনিয়ন সভাপতি তেরাব আলী, জাপা নেতা সুয়দুল ইসলাম সৈয়দ, যুবসংহতি নেতা নুরুল সাদিক, জামাল আহমদ, শাহিন আহমদ, সাহেদ আহমদ, সাইফুল ইসলাম, বিলাল আহমদ, দিলোয়ার।

শেয়ার করুন