৫ সেপ্টেম্বর ২০২২


মাধবপুরে দুই ট্রাকের সংঘর্ষে চালক-হেলপার নিহত

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। নিহতরা হলেন- ট্রাকের চালক রুবেল মিয়া (৩৫) ও হেলপার আহাদ মিয়া (২৭)। তারা যশোর জেলার বাসিন্দা।

সোমবার সকালে মাধবপুরে অবস্থিত বাদশাহ কোম্পানির সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে মুরগির খাবারবাহী অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে বালুবাহী ট্রাকের চালক ও তার সহকারী নিহত হন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই জসিম উদ্দিন জানান, সকালে সিলেট থেকে ঢাকাগামী বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থোক আসা মুরগিবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালুবাহী ট্রাকের চালক রুবেল ও হেলপার আহাদ ঘটনাস্থলেই মারা যান।

হাইওয়ে থানার ওসি মো. সালেহ আহাম্মদ জানান, মরদেহগুলো উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করেছে।

শেয়ার করুন