১৪ ডিসেম্বর ২০১৮


হবিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে পানিতে ডুবে ফালগুণী দাস (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিতহ ফালগুণী ওই গ্রামের বাবুল দাসের কন্যা।

শুক্রবার সকালে উপজেলার তিমিরপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, ফালগুণী দাস নামে ওই শিশুটি বাড়ির পার্শবর্তী একটি পুকুর পাড়ে খেলা করার এক পর্যায়ে পুকুরে পড়ে ডুবে যায়। এসময় অন্যান্য শিশুরা এ ঘটনাটি দেখে চিৎকার শুরু করলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এসময় কর্তব্যরত চিকিৎসক ডা. চম্পক কিশোর সাহা তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন