১৪ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক : আগামী ২১ ডিসেম্বর সিলেটে আসবেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করতে সিলেটে আসছেন তিনি।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বিষয়টি নিশ্চিত করে জানান, এদিন সিলেটে মাজার জিয়ারত ছাড়াও নির্বাচনী সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তবে কখন কোথায় সভা হবে তা পরবর্তীতে মিটিংয়ে সিদ্ধান্ত হবে।