১২ জুলাই ২০২৩
নিজেস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর উপশহরের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে মহানগরীর উপশহর ই ব্লকের মেইন রোডে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনা কোনো ক্ষয়ক্ষতি হয় নি।
জানা যায়, উপশহর ই ব্লকের একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার থেকে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট অল্প সময়ের মাঝেই আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় স্থানীয়দের মধ্যে ভীতির সৃষ্টি হয়।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. মনিরুজ্জামান।