১২ ডিসেম্বর ২০১৮


জনসভা করবে না ঐক্যফ্রন্ট, হবে গণসংযোগ

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : আজ বুধবার সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন আজ সিলেট এসে প্রচারণা শুরু করবেন।

বুধবার সকালে পৃথক ফ্লাইটে সিলেটে আসবেন তারা। বেলা ২টায় মাজার জিয়ারতের পর সিলেটে গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।

বেলা ২টায় হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করবেন তারা। মাজার জিয়ারতের পর সিলেট জনসভা করার কথা থাকলেও সেটি হচ্ছে না। তবে সিলেট থেকেই গণসংযোগের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারা।

এ ব্যাপারে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক বলেন- জনসভার প্রস্তুতি থাকলেও তা হচ্ছে না। তবে সিলেটে গণসংযোগ করবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। তবে মাজার জিয়ারত শেষে গণসংযোগকালে নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন নেতারা।

জানা গেছে- ড. কামাল ছাড়াও ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়সহ জোটের শীর্ষ নেতারা সিলেটে আসছেন।

শেয়ার করুন