১০ ডিসেম্বর ২০১৮

আজকের সিলেট ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে মহাজোট মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের পক্ষে প্রচারে নামবেন তাঁর বড় ভাই, সিলেট-১ আসনের বর্তমান সংসদ সদ্যস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার দুপুরে তিনি বিমানের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছাবেন এবং বাদ জোহর নগরীর ১নং ওয়ার্ডস্থ দরগাহ গেইট এলাকায় প্রচারাভিযানে অংশ নেবেন।
সন্ধ্যায় তিনি নগরীর হাফিজ কমপ্লেক্সে মহাজোটের শরিক দলগুলোর নেতৃবৃন্দ ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন।