১৫ সেপ্টেম্বর ২০২২
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের দুই নেতা। এদের একজন হচ্ছে দল মনোনীত চেয়ারম্যানপ্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিপি অ্যাডভোকেট ড.খায়রুল কবির রুমেন। অপরজন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে দুই চেয়ারম্যানপ্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মনোনয়নপত্র গ্রহণ শেষে এ তথ্য জানান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
মনোনয়নপত্র দাখিলের সময় অ্যাডভোকেট খায়রুল কবির রুমেনের সঙ্গে ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নান্টু রায়, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, অর্থ সম্পাদক ইশতিয়াক শামীম, সুবীর তালুকদার বাপ্টু, ফজলুল করিম, মোবারক হোসেন, আতিকুর রহমান, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রোকেশ লেইছ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল তুহিন, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী বাবু, অ্যাডভোকেট নানু মিয়া, নুরে আলম উজ্জ্বল, শামীম আহমেদ মুরাদ প্রমুখ।
এর আগে খায়রুল কবির রুমেন এর হাসন নগরের বাস ভবনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে দোয়া পরিচালনা করেন মাওলানা জয়নাল আবেদীন।
মনোনয়নপত্র দাখিল করে খায়রুল কবির রুমেন বলেন, আওয়ামী লীগ থেকে আমাকে প্রার্থী মনোনীত করায় শেখ হাসিনার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। আমাকে সবাই ভোট দিয়ে জয়ী করলে আমি ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করার আশাবাদী।
মনোনয়নপত্র দাখিলের সময় নুরুল হুদা মুকুটের সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা সিতেষ তালুকদার মঞ্জু, ব্যবসায়ি জিয়াউল হক, পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট বিমান রায়, বিপরেশ রায় বাপ্পী, যথীন্দ্র মোহন তালুকদার, এহসান আহমদ উজ্জল, নুর আলম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি তহুর আলী, সুনামগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বরকত, নুরুল হক, আব্দুল হাই,আব্দুর রশিদ, আব্দুল ওয়াদুদ, শান্তিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম, সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আহমদ নূর প্রমুখ।
এর আগে নুরুল হুদা মুকুটের হাজী পাড়াস্থ বাস ভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাওলানা আনোয়ার হোসাইন, দোয়া পরিচালনা করেন। মনোনয়নপত্র দাখিলের পর নুরুল হুদা মুকুট বলেন, আমি বিগত দিনে জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করেছি। আগামীতেও আরও বেশি উন্নয়ন করে জন নেত্রীর হাতকে শক্তিশালী করার চেষ্টা করব ইনশাল্লাহ।