১০ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন সিলেট-১ আসনের মহাজোট সমর্থিত প্রার্থী আওয়ামী লীগের ড. এ কে আবদুল মোমেন ও জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত প্রার্থী বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার প্রতীক বরাদ্দ পেয়েই তারা এ প্রচারণা শুরু করেন।
নৌকা প্রতীক পেয়ে নিজ বাসভবন হাফিজ কমপ্লেক্সে চলে আসনে মহাজোটের প্রার্থী ড. এ কে আবদুল মোমেন। বাসভবনে তিনি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরানসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত বৈঠক করেন এবং আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন।
অপরদিকে, বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির ধানের শীষ প্রতীক পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে মাজার এলাকায় প্রচারণা শুরু করেন। এসময় তার সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।