২৬ নভেম্বর ২০২৩


সিলেটের ৫টি আসনে আ.লীগের নতুন মুখ

শেয়ার করুন

জনি শর্মা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটেী ১৯টি আসনের মধ্যে ৫টি আসনে নতুন মুখ আনছে ক্ষমতাশীন দল আওয়ামিলীগ। এর মধ্যে কয়েকটি আসনে বিগত ২টি নির্বাচনে মহাজোটের শরিক দল জাতীয় পার্টিকে ছাড় দিয়ে দলীয় প্রার্থী না দিলেও এবার নিজেদের শরিকদের ছাড় দিচ্ছেনা দলটি। নানা কারণে এসব আসনে দলটির প্রার্থী পরিবর্তন হচ্ছে বলে জানা গেছে দলীয় একাধিক সূত্রে।

দশম ও একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর খুব বেশি পরিবর্তন না হলেও, এবার জিতে আসার মতো ভালো প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বলেছেন দলটির সভাপতি শেখ হাসিনা। নতুন মুখের সেই ‘চমক’ দেখা যেতে পারে আজ।

দলীয় সূত্রমতে, টানা তিন মেয়াদে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকায় অনেক সংসদ সদস্য নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছেন, অনেকে জনবিচ্ছিন্ন হয়ে থেকেছেন। রাজনৈতিক ও সাংগঠনিকভাবে নেতিবাচক এই ধারা থেকে নিজেকে মুক্ত করতে পারেননি বেশ কয়েকজন এমপি।

শনিবার সিলেট বিভাগের ১৯টি আসনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করা হয়েছে।

নির্ভরযোগ্য সূত্রমতে, আসন্না জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে হাফিজ আহমদ মজুমদার প্রার্থী না হওয়ার তার স্থানে সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সিলেট-২ গণফোরামের (যদিও তিনি নিজেকে আওয়ামীলীগের বলে প্রচার করেছিলেন) মোকাব্বির খানের পরিবর্তে জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনে মোয়াজ্জেম হোসেন রতনের পরিবর্তে রনজিত সরকার, সুনামগঞ্জ-২ জয়া সেন গুপ্তের পরিবর্তে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, সুনামগঞ্জ-৪ জাতীয় পার্টির পীর ফজলুর রহমানের পরিবর্তে নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ সাদিক হচ্ছেন নৌকার মাঝি।

এই ৫টি সংসদীয় আসন ছাড়া সিলেট বিভাগের বাকি ১৪টি আসনের প্রার্থীরা অপরিবর্তিতই থাকছেন।

তবে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের একজন সদস্য বলেছেন, ৩০০ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হলেও ঘোষণার আগ পর্যন্ত কারা বাদ যাচ্ছেন আর কারা নতুন করে যুক্ত হচ্ছেন, সেটি নিশ্চিত করে বলা যাবে না। অতীতে চূড়ান্ত করা তালিকা ঘোষণার ঠিক আগমুহূর্তেও প্রার্থী পরিবর্তন করার নজির রয়েছে।

শেয়ার করুন