৮ ডিসেম্বর ২০১৮


বালাগঞ্জে মাছ চুরির ঘটনাকে রাজনৈতিক ‘প্রলেপ’

শেয়ার করুন

গিলমান আহমদ তালুকদার, বালাগঞ্জ থেকে : বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের এক ইউপি সদস্য’র বিরুদ্ধে জলাশয়ে মাছ চুরির ঘটনাকে রাজনৈতিক ভাবে চালানো সহ নানা অভিযোগ পাওয়া গেছে ।

অভিযুক্ত ইউপি সদস্যর নাম আফজাল হুসেন (আফজল মেম্বার) বোয়ালজুড় ইউপির ৯নং ওয়ার্ড সদস্য।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর বোয়ালজুরের মাকড়সী গ্রামের আব্দুল মতিন মিয়ার মালিকানাধীন জলাশয়ের মাছ চুরি করে এলাকার মৃত্য আজমত উল্লাহ ছেলে সুনু মিয়া(৬৫), মৃত্য ইশ্বাদ উল্লাহ ছেলে লিয়াকত (৫৫), মৃত আব্দুল কাদিরের ছেলে আ:রব(৫০) ও মুস্তাকিন মিয়া, হান্দান মিয়া, জাকির,শাহিন,সবুজ,খালেদ গং।

বিষয়টি নিয়ে মৃত হরমুজ আলির ছেলে আব্দুল মতিন মিয়া বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মামলা নং৭১/১৮ কিন্তু ইউপি সদস্য আফজাল হুসেন বিষয়টি পাশ কাটিয়ে গত কাল( ০৭ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার ব্যাক্তিগত একাউন্ট থেকে বিএনপির ৩ নেতা কর্মি গ্রেপ্তার স্ট্যাটাস দেন। এতে চলছে বেশ আলোচনা সমালোচনা। একজন নির্বাচিত প্রতিনিধি হয়ে মাছ চুরির মত ঘটনাকে পুঁজি করে রাজনৈতিক সংঘাত সৃষ্টি করা সঠিক নয় বলে মনে করেন অনেকেই।

স্থানীয় এলাকাবাসী বিষয়টি নিয়ে গুজব রটানোর জন্য এবিষয়ে যথাযত ব্যবস্থা নেয়ার জোর দাব জানান।

এব্যাপারে মনহোর পুর গ্রামের বাসিন্দা আবুল বাশার বলেন, চুরি-ডাকাতি সহ নানা অপকর্মের হোতা আফজল মেম্বার। বিষয়টি ধামাচাপা দিতেই তিনি গুজব ছড়াচ্ছেন।

২নং বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া বলেন, বিষয়টি মাছচুরির ঘটনা কিন্তু কিছু লোক এসব বিষয়কে রাজনৈতিক ভাবে ঘোলাপানিতে মাছ শিকারের অপপ্রয়াসে তারা লিপ্ত।

বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, মাছ চুরির ঘটনাকে রাজনৈতিক ভাবে নেয়া নিছক গুজব।

উল্লেখ্য, ২ নং বোয়ালজুর ইউনিয়ন পরিষদের আওতাধীন ৯নং ওয়ার্ড এক মহিলার (তার নিকট আত্নীয়) স্বামী জীবিত থাকা সত্বেও বিধবা ভাতা জন্য আবেদন করেন এবং আফজল মেম্বারের হস্তক্ষেপে তা পেয়েও যান বলে অভিযোগ রয়েছে। এবং পাইয়ে ও দেন, আফজল মেম্বার।

শেয়ার করুন