২২ জুন ২০২৩


চুনারুঘাটে সাপের কামড়ে গ্যাস ফিল্ড কর্মচারীর মৃত্যু

শেয়ার করুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : বিষাক্ত সাপের কামড়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদির জিতু মিয়া (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আব্দুল কাদির জিতু মিয়া চুনারুঘাটের উত্তর গোগাউড়া গ্রামের মৃত আব্দুল গাফ্ফার মিয়ার ছেলে। তিনি জালালাবাদ গ্যাস ফ্লিড এ কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার সকাল ৮টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

জানা যায়, গত ২০ জুন বাড়ীর পাশে দিঘির নালে মাছ ধরতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত হন আব্দুল কাদির জিতু মিয়া। তিনি প্রাথমিক চিকিৎসা শেষে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেয়ার করুন