৬ ডিসেম্বর ২০১৮


কালারুকায় ওয়াজ নিয়ে সংঘর্ষে যুবক নিহত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলার জালালাবাদ থানায় ওয়াজ মাহফিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত সাকিব খান (৩৩) পুরান কালারুকা গ্রামের প্রয়াত বাবুল খানের ছেলে। বৃহস্পতিবার দুপুরে থানার কালারুকা গ্রামে কওমী ও ফুলতলী মতাদর্শের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জালালাবাদ থানার ওসি হারুনুর রশীদ কালারুকায় ওয়াজ মাহফিল নিয়ে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন