৫ ডিসেম্বর ২০১৮
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট থেকে ভারতীয় পাতার বিড়ি ও সিগারেটসহ ২ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা সিলেটের গোয়াইনঘাট উপজেলার মিত্রিমহল এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে বিল্লাল আহম্মদ (৩৫) ও আংগাজুর এলাকার মৃত আব্দুল খালিকের ছেলে মো. রিয়াজ (২৫)।
বুধবার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান জানান, গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজার এলাকায় অভিযান চালায়। মঙ্গলবার এ অভিযানে সালুটিকর বাজারের সরকারী ভূষিমাল বাজারের মেসার্স শোভা এন্টারপ্রাইজ সামনে পাকা রাস্তার উপর থেকে ভারতীয় নিষিদ্ধ ২৩ হাজার ৫০০ শলাকা পাতার বিড়ি ও ৭ হাজার ৬০০ শলাকা সিগারেটসহ ২ জনকে আটক করা হয়।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।