২ সেপ্টেম্বর ২০২৩


সিলেটে থেমে নেই চোরাচালান :২২৪ বস্তা চিনিসহ আটক ১

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত দিয়ে কচুরিপনার মত ভেসে আসছে আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি। মাঝেমধ্যে পুলিশের আটকাভিযানও অব্যাহত রয়েছে। সম্প্রতি থানা পুলিশের উপর জেলা, রেঞ্জ ও মহানগর পুলিশের কর্তাব্যক্তিদের চাপ বৃদ্ধি পাওয়ায় জেলা ও শহরে প্রায় প্রতিদিনই চিনির চালান আটক হচ্ছে। তবুও থেমে নেই চিনির চোরাচালান।

স্থানীয় লাইনম্যান ও মিডিয়া নামধারী বখরাখোরদের ছত্রছায়ায় চোরাচালানীও অব্যাহত আছে। লাইনম্যান ও বখরাখোরদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে চিনির চোরাচালান বন্ধ হবে না বলে সচেতন মহল মনে করছেন।

পলিশী অভিযানের ধারাবাহিকতায় শনিবার (২ আগস্ট) ভোররাতে গোয়াইনঘাটে ২২৪ বস্তা আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি, একটি টিভিএস মোটরসাইকেলসহ একজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাহবুবুর রহমান (২৭) উপজেলার পশ্চিম জাফলং হাজীপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র।

স্থানীয় সংবাদসূত্র জানায়,শনিবার (২ আগস্ট) ভোররাতে গোয়াইনঘাট থানার জাফলং ইউনিয়নের আহারকান্দি গ্রামে পুলিশ অভিযান পরিচালনা করে ইছামতী নদীরপার থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ কেজি ওজনের ১২১ বস্তা ভারতীয় চিনি আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চিনির মালিক বুগইলকান্দি গ্রামের নূরুল আমিনের ছেলে সজিব মিয়া(২৫) এবং মৃত হাবিব আলীর দুই ছেলে আকবর আলী (৫০) ও আমির আলী (৪২), পালিয়ে যেতে সক্ষম হয়।

অপর দিকে, গোয়াইনঘাট থানার অন্য একদল পুলিশ জাফলং ইউনিয়নে অভিযান চালিয়ে রাধানগর বাজার থেকে ৫০ কেজি ওজনের ৩ বস্তা ভারতীয় চিনি, লাল কালো রঙের একটি টিভিএস মোটরসাইকেলসহ চোরাকারবারি মাহবুবুর রহমানকে আটক করে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের দিক নির্দেশনায় সীমান্তে চোরাচালান রোধ, চোরাচালানের সাথে জড়িত জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে গোয়াইনঘাট থানা পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে। এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাট থানা পুলিশ ১২৪ বস্তা ভারতীয় আমদানি নিষিদ্ধ চিনি, লাল কালো রঙের একটি টিভিএস মোটরসাইকেল আটকসহ মো. মাহবুবুর রহমানকে আটক করে।

ধৃত আসামিসহ পালিয়ে যাওয়া আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন