৫ ডিসেম্বর ২০১৮


বালাগঞ্জে আ.লীগের কর্মীসভা

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

বালাগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনহার মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এড. সুয়েব আহমদ।

এসময় অন্যানদের মধ্যে উপস্তিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের নেতা এডভোকেট এম এ করিম, কাজী শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশীদ চৌধুরী, কামাল আহমদ,প্রচার সম্পাদক নাসির উদ্দিন পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল মতিন, পশ্চিমগৌরিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমিরুল ইসলাম মধু, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, পুর্বগৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার উদ্দিন আহমদ প্রমূখ।

শেয়ার করুন