৪ ডিসেম্বর ২০১৮


চুনারুঘাটে গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে পরিত্যাক্ত অবস্থায় ২০কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে থানা পুলিশ। সোমবার রাতে গাঁজাসহ প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার সাড়ে ৭টার দিকে উপজেলার কালিশিরী এলাকা থেকে মাদক ব্যবসায়ীরা প্রাইভেটকার যোগে ২০কেজি গাঁজা নিয়ে তার গন্তব্যস্থানে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। বিষয়টি আচ করতে পেরে চুনারুঘাট থানা পুলিশ আটক করতে প্রাইভেটকারকে ধাওয়া করে। এ সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে মাদক ব্যাবসায়ীরা কালিশিরী এলাকায় রাস্তার উপর প্রাইভেটকার রেখে পালিয়ে যায়।

চুনারুঘাট থানার এস আই সজিব রায়ের নেতৃত্বে একদল পুলিশ ২০কেজি গাঁজাসহ প্রাইভেটকার আটক করে চুনারুঘাট থানায় নিয়ে আসে পুলিশ। ২০ কেজি গাজার দাম আনুমানিক ২ লক্ষাধিক টাকা হবে। প্রাইভেটকারটি বর্তমানে থানায় আটক রয়েছে।

এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান জানান, ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্ততি নিচ্ছেন।

শেয়ার করুন