১৩ মার্চ ২০২২
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী সোমবার শুরু হবে।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৮ মার্চ আমাদের বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এতে আগামী ২০ মার্চ শিক্ষার্থীদের অরিয়েন্টেশন এবং ২১ মার্চ থেকে ক্লাস কার্যক্রম শুরু হবে।
প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি থেকে শাবিপ্রবিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। এতে এ-১, এ-২ ও বি ইউনিট মিলিয়ে মোট ১৫৮৭টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৩০ হাজার ২৩৭ জন শিক্ষার্থী।