৩ ডিসেম্বর ২০১৮


গোয়াইনঘাটে ইয়াবাসহ আটক ১

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটের গোয়াইনঘাট থেকে ৯৮০ পিস ইয়াবাসহ পেচন মিয়া (৩৬) নামের ১ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটককৃত ব্যাক্তি স্থানীয় মিত্রি মহল গ্রামের ফজর আলীর ছেলে।

র‍্যাব জানায়, রোববার সন্ধ্যায় সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে গোয়াইনঘাট উপজেলাধীন মিত্রি মহল এলাকা থেকে তাকে আটক করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত ব্যাক্তিকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

শেয়ার করুন