২৮ নভেম্বর ২০১৮


হবিগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় যুবক নিহত

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় পৃষ্ট হয়ে সাব্বির হোসেন (২২) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

বুধবার বিকেলে হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক সড়কের বালিখাল নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত সাব্বির হোসেন নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের মৃত মোতাবিব্বর হোসেনের পুত্র।

বানিয়াচং থানার এসআই (উপ-পরিদর্শক) ফিরোজ আল মামুন জানান, নবীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান বালিখাল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাব্বির হোসেন নামে ওই মোটর সাইকেল আরোহী নিহত হয়। পরে তার মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

শেয়ার করুন