২৮ নভেম্বর ২০১৮


কমলগঞ্জে মানবতার দেয়াল

শেয়ার করুন

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র ভানুগাছ বাজার স্টেশন রোডে একটি মানবতার দেয়াল দেখা যায়৷

“বন্ধন” নামক একটি সমাজসেবামূলক সংগঠনেৱ উদ্দোগে দেয়ালটি সাজানো হয়। দেয়ালেৱ একপাশে লেখা আপনাৱ অপ্রয়োজনীয় কাপড় এখানে রেখে যান , এবং অপর পাশে লেখা আপনার প্রয়োজনীয় কাপড় এখান থেকে নিয়ে যান।

দেখা যায় এখানে ওনেকেই পুরাতন ভাল ভাল কাপড় এনে রাখছেন আবার অসহায় গরীবৱা এখান থেকে শরীরে লাগিয়ে কাপড় নিয়ে যাচ্ছেন খুশি মনে।

ভানুগাছ বাজারের ব্যবসায়ীরা এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন এবং তারা বন্ধনের এমন কাজকে বরাবর সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন।

“বন্ধন” এর সদস্য তারেকুল ইসলাম পাটোয়ারী, রুবেল আহমদ ,হাসান আহমদ, জাহাঙ্গীর আহমদ ও ডাঃসজল দেবনাথ এর কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তারা বলেন, এমন উদ্দ্যোগ তারা নিয়েছেন সমাজেৱ অসহায়,গরীব দুঃখিদেৱ কথা চিন্তা করেই,যাৱা এই শীতেৱ সময়ও পরনেৱ কাপর পড়ার সামর্থ্য নেই তাদেৱ কষ্ট কিছুটা হলেও লাঘব করার জন্য তারা এমন উদ্দ্যোগ নিয়েছে।

উল্লেখ্য যে, সদ্য প্রতিষ্ঠিত বন্ধন ইতোমধ্যেই সমাজ সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে হত দরিদ্র রোগীদেরকে চিকিৎসা সেবাৱ জন্য অর্থ সেবা,বৃক্ষরোপন কর্মসুচি সফলভাবে সম্পন্ন করেছে। তারা ডিসেম্বৱে শীতবস্ত্র বিতরনেৱ পরিকল্পনা করছে।

শেয়ার করুন