৮ জুলাই ২০২৩
শাবি প্রতিনিধি : ঈদুল আজহার ১৪ দিন ছুটি শেষে রোববার খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।
এর আগে ২৫ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত ঈদুল আজহার ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ৭ ও ৮ জুলাই সাপ্তাহিক বন্ধ হওয়ায় ৯ জুলাই থেকে ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম চালু হচ্ছে।