২৮ নভেম্বর ২০১৮


মেয়র পদ থেকে পদত্যাগ করছেন জি.কে গউছ

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হবিগঞ্জ পৌরসভার মেয়র পদত্যাগ করে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপির নেতৃত্বধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব জিকে গউছ।

বুধবার সকালে পৌর মেয়রের পদত্যাগ করে দলীয় মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানিয়েছেন।

পরে বিএনপিসহ জোটের নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় মনোনয়নপত্র দাখিল করবেন। এ ব্যাপারে মেয়র জিকে গউছ বলেন-বিএনপি’র চেয়ারপাসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নিদের্শে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমরা আন্দোলনের অংশ হিসেবে ও দেশনেত্রীর মুক্তির আন্দোলনকে তরান্বিত করার জন্য এ নির্বাচনে অংশ গ্রহন করছি। বাংলাদেশের জনগণ আমাদের পক্ষে রয়েছেন।

তারা ভোট কেন্দ্রে যাবেন এবং নিজের ভোট রক্ষা করবেন। সুষ্টু নির্বাচনে হলে হবিগঞ্জসহ দেশের সকল আসনেই বিএনপি’র প্রার্থীরা নির্বাচিত হবে ইনশাল্লাহ। তিনি বলেন-বর্তমান সরকারের এমপি ক্ষমতায় থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। অথচ বিরোধীদলের মেয়র ও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে হচ্ছে। অথচ পৌর সংবিধানে রয়েছে নির্বাচিত হওয়ার পর মেয়র পদত্যাগের।

তিনি হবিগঞ্জ পৌরসভার জনগণ আমাকে তিনবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সর্বশেষ তারা আমার দু’দিনে যখন আমি কারাগারে ছিলাম তখন তারা আমাকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এ জন্য আমি হবিগঞ্জ পৌরবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন-দল ও দেশের স্বার্থে আমি আজ পৌরসভার মেয়রের পদত্যাগ করে দলীয় মনোনয়নপত্র দাখিল করবো। এ জন্য পৌরবাসী কাছে আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে এমপি নির্বাচিত হলে আজীবন হবিগঞ্জবাসীর কল্যাণে কাজ করে যাবো।

এদিকে, মঙ্গলবার মেয়র জিকে গউছ বিএনপি’র চেয়ারপার্সনের কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর পূর্বে মেয়র জিকে গউছ পদত্যাগ করে নির্বাচন করবেন কি করবেন এ নিয়ে জেলাব্যাপী সরব আলোচনা চলছিল।

শেয়ার করুন