৫ নভেম্বর ২০২০


মৌ.বাজারে প্রাউড টু বি সিলেট ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের অনুদান প্রদান

শেয়ার করুন

আজিজুল আম্বিয়া, লন্ডন অফিস : প্রাউড টু বি সিলেট ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের পক্ষ থেকে করোনাকালে দুঃসাহসিক ভুমিকা করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের দাফন-কাপন, সৎকারে নিয়োজিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সংগঠনটির ইউকে নেতৃবৃন্দ জানান, বুধবার সকালে মৌলভীবাজার পৌরসভার কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়।

সাপ্তাহিক জনপ্রত্যাশা পত্রিকার সম্পাদক সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ডা. ছাদিক আহমেদের সভাপতিত্বে এবং প্রাউড বি টু সিলেট ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের মৌলভীবাজার প্রতিনিধি ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ ফয়সল মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা নেছার আহমদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র জননেতা আলহাজ্ব ফজলুর রহমান, প্যানেল মেয়র ফয়ছল আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, সাপ্তাহিক পাতাকুঁড়ির ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ হুমায়েদ আলী শাহিন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এসএম উমেদ আলী, শেখ বোরহান উদ্দিন (র.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ইমাদ উদ দীন, বাঁধন থিয়েটার মৌলভীবাজারের সভাপতি রুহেল চৌধুরী, ও তাকরিম ফিউনারেল ফাউন্ডেশনের টিম লিডার সাইফুল ইসলাম সরকার জুনেদ।

অনুষ্ঠান চলাকালে ব্রিটেন থেকে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি ও তাকরিম ফিউনারেল ফাউন্ডেশনের চিফ প্রেট্রন ও প্রধান সমন্নয়ক বৃটেনের কমিউনিটি লিডার ও বিশিষ্ট সমাজসেবক, মোহাম্মদ মকিস মনসুর এক অডিও বার্তায় উপস্থিত সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান রাসেল, আশরাফুল খাঁন রুহেল, সোহান হোসাইন হেলাল, মোহাম্মদ কামাল মনসুর, সিরাজুল হাসান, এসএম বশীর, ফয়েজ আহমেদ, এসএম গোলাম কিবরিয়া, ইয়াছিন তালুকদার, রেজাউল করীম সাকিব, আদনান ইমন সহ তাকরিম ফিউনারেল ফাউন্ডেশন ও শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির মানবিক যোদ্ধারা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন