২৭ নভেম্বর ২০১৮
ডেস্ক রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে খেলাফত মজলিস। এর মধ্যে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলান দিলওয়ার হোসাইন দলের মনোনয়ন পেয়েছেন।
নির্বাচনে অংশ নেওয়ার জন্য মঙ্গলবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনের রিটার্নি কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা। তারা দলের প্রতীক দেওয়াল ঘড়ি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মনোনয়নপত্র জমা দানের সময় দলের কেন্দ্রীয় এবং জেলার নেতৃবৃন্দ সাথে ছিলেন।