২৭ অক্টোবর ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পারিবারিক বিরোধিতার জেরে আপন ভাইয়ের দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন বোন। শুক্রবার দুপুরে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভোলাগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। আহত বোন গ্রামের মৃত আব্দুল খালেকের মেয়ে হনুফা আক্তার(২৫)।
ঘটনার পরপরই চাঞ্চল্যেন সৃষ্টি হয়।এবং তৎক্ষনাৎ স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ভাই মোস্তফা(৩৫)কে আটক করে মধ্যনগর থানা পুলিশে।
স্থানীয়সূত্রে জানা যায়, আর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে দুই ভাই বোনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে বড় ভাই রেগে গিয়ে বোনের উপর ‘দা’দিয়ে কোপ দেয়।সেই কূপে গুরুতর আহত হন হনুফা। পরে স্থানীয়রা থাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।
সংশ্রিষ্ট ইউপিসদস্য মো.আশ্রাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজনদের সহায়তায় আহতের বড় ভাই মোস্তফাকে আটক করে পুলিশকে খবর জানাই। এবং হনুফা আক্তারকে চিকিৎসার জন্য প্রেরণ করি।
মধ্যনগর থানার উপপরিদর্শক মো.শামীম আল মামুন জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত ভাই মোস্তফা কে আটক করেছি।
আজকের সিলেট ডটকম / জেকেএস