২৪ নভেম্বর ২০১৮


হবিগঞ্জে বাস খাদে পড়ে নিহত ১

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে সাফি কামাল চৌধুরী নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন যাত্রী। নিহত সফি কামাল চৌধুরী বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের
মুজিবুর রহমান চৌধুরীর ছেলে এবং শেভরন বাংলাদেশের মেডিক্যাল
অফিসার।

শনিবার সকাল ৯টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার সদরঘাট নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সিলেট বিরতিহীনের একটি যাত্রীবাহি বাস হবিগঞ্জ থেকে যাত্রী নিয়ে সিলেট যাওয়ার পথে সদরঘাট নামক স্থানে পৌছালে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫
জন যাত্রী।

আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসাতালে প্রেরণ করা হয়েছে।

শেরপুর হাইওয়ে থানার এসআই (উপ-পরিদর্শক) নজরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

শেয়ার করুন