১৪ এপ্রিল ২০২৩


ঐতিহসিক মুজিবনগর দিবস উপলক্ষে জেলা আ’লীগের কর্মসূচি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : ১৭ এপ্রিল ঐতিহসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামী সোমবার বেলা ২টায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উক্ত আলোচনা সভায় সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

শেয়ার করুন