২৪ নভেম্বর ২০১৮


বালাগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলার গহরপুর মাদ্রাসা বাজার যুবসমাজের উদ্যোগে শুক্রবার রাতে মাদ্রাসা বাজারে বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী।

মাদ্রাসা বাজার পরিচালনা কমিটির সদস্য ময়নুল হক সাহেবের সভাপতিত্বে এবং সুহেল বারী ও রুহেল আমিনের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হুমায়ুন রশিদ চৌধরী, মাষ্টার মিজানুর রহমান পংকি, আলহাজ এমএ মালেক, আব্দুল কাদের খছরু, দুদু মিয়া, এনায়েতুর রহমান রাজু, আছলাম খা, হাফিজ মৌলানা সালেহ আহমদ মক্কী, শীরমান উদ্দিন, তারা মিয়া, ময়নুল ইসলাম সালেহ, প্রবাসী আক্তার মিয়া, মাহমদ আলী কাছা, রায়হান আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি আসামীদেরকে আইনের আওতায় না আনা হয় আগামী কাল সন্ধ্যায় এলাকাবাসীকে নিয়ে মাদ্রাসা বাজার থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের আতিকুল ইসলামের মেয়ে ৫ম শ্রেনীর ছাত্রী (১২) কে একই গ্রামের আব্দুল করিম ওরফে করিম বক্সের ছেলে আহাদ, আইয়ব মেম্বারের ছেলে আযই সহ ৫/৬ বখাটে ছেলে মিলে বাদ মাগরিব মেয়েকে তুলে নিয়ে পাশের বাড়ির পাকা খড়ের ঘরে পালাক্রমে গণধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে।

শেয়ার করুন