১৫ ফেব্রুয়ারি ২০২৩
নিজস্ব প্রতিবেদক : নগরীর শিবগঞ্জ গোলাপবাগের এলাকায় একটি বাসায় ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার সকাল ১০টার সিলেট সিটির গোলাপবাগ ৪৫ নং টিনশেডের বাসায় এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১১টার দিকে হঠাৎ করে বাসার মিটারের নিচে আগুন লাগে। দ্রুত গতিতে বৈদ্যুতিক তার ও ঘরে থাকা কাপড়রের মধ্যে আগুন ছড়িয়ে পরে। এতে ঘরে থাকা জরুরি কাগজ পত্র, কাপড় সেলাইয়ের ইলেকট্রিক তিনটি মেশিন ও স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা পুড়ে যায়। বাসার লোকজন ও আশপাশের মানুষ ঘন্টাব্যাপি আগুন নেভানোর চেষ্টা করে নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসলেও বাসায় প্রবেশের রাস্তা সরু হওয়ায় ঢুকতে না পারায় আগুন নিভাতে পারেনি তারা। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বরে স্খানীয়দের ধারণা