১২ আগস্ট ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দিনভর ভারি বৃষ্টিতে মাটি নরম হয়ে পাশের ঘরের মাটির দেয়াল ধসে আট বছর বয়সী নাহিদা আক্তার নামে এক শিশু মারা গেছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয় চার ববছর বয়সী তার বোন নাঈমা আক্তারও।
শুক্রবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তর পাঁচাউন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উত্তর শহশ্রী গ্রামের আলাল মিয়ার ঘরের মাটির দেয়াল পাশের আব্দুল মালিকের ঘরের উপরে গিয়ে পড়ে। এতে আব্দুল মালিকের ঘরের বাঁশের বেড়া ভেঙে তার দুই মেয়ের উপরে পড়ে। সাথে সাথে আশপাশের লোকজন মাটি সরিয়ে আব্দুল মালিকের মেয়ে নাহিদা আক্তারের লাশ উদ্ধার করে এবং গুরুতর আহতবস্থায় অপর মেয়ে নাঈমা আক্তারকে শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে পাঠায়।
শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
(আজকের সিলেট/১২ আগষ্ট/ডি/এমকে/ঘ.)