৬ অক্টোবর ২০২৩
নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলায় ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে সাদির আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু ঘটেছে।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর গ্রামের পাশ্ববর্তী হাওরে এ ঘটনা ঘটে।
নিহত সাদির আলী রোকনপুর গ্রামের মৃত গোল মোহাম্মদের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়- শুক্রবার দুপুরে টানা বৃষ্টির মধ্যে রোকনপুর গ্রামের পাশ্ববর্তী হাওরে নিজের ফসলি জমিতে কাজ করছিলেন কৃষক সাদির আলী (৪৫)। এসময় হঠাৎ আকস্মিকভাবে বজ্রপাত হলে বজ্রাঘাতে কৃষক সাদির আলী ঘটনাস্থলে নিহত পরে হাওরে কাজে থাকা অন্যান্য কৃষক তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসে।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন- বজ্রপাতে এক কৃষক মারা গেছেন বিষয়টি আমারা জেনেছি, নিহত কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।