২০ মে ২০২১


গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের কাকুনাখাই (নয়াগ্রামে) বাবুল (৩৫) নামে বজ্রপাতে একজন কৃষক মৃত্যুবরন করেছেন। তিনি কাকুনাখাই গ্রামের ৭ নং ওয়ার্ডের মৃত আবদুল হকের ছেলে।

বৃহস্পতিবার সকালে বাড়ীর পার্শ্ববর্তী জমিনে কাজ করছিলেন তিনি। এই সময়ে বজ্রপাতে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন।

স্থানীয় সাংবাদিক মনজুর আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন