১৯ নভেম্বর ২০১৮
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ছনখলা এলাকার রেললাইনের পাশ থেকে কলাপাতা দিয়ে ঢাকা অজ্ঞাত এক যুবতীর (৩০) লাশ পাওয়া যায়।
সোমবার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ছনখলা এলাকার রেললাইনের পাশ থেকে কলাপাতা দিয়ে ঢাকা এক যুবতভর লাশপাওয়া যায়। পুলিশ ও স্থানীয়সুত্রে জানা যায়, রেল লাইনের পাশে একটি যুবতীর লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে লাশ শ্রীমঙ্গল রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মো. আলিমুদ্দিন বলেন, লাশ শ্রীমঙ্গল রেলওয়ে থানায় রয়েছে। লাশের শরীরে কিছু আঘাতের চিহ্ন আছে। ময়না তদন্তের পর আমরা মৃত্যুর কারণ জানতে পারবো।যেহেতু রেললাইনের পাশে লাশটি পাওয়া গেছে তাই রেলওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এখনো লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।