১৯ জুলাই ২০২৩
নবীগঞ্জ,( হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ আলম চৌধুরী (৩৫) নামে একজন’কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আলম পৌর এলাকার চরগাঁও গ্রামের আব্দুল হান্নান চৌধুরী ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরগাঁও গ্রামে আলম চৌধুরীর বাড়িতে অভিযান পরিচালনা করে ৫২ পিস ইয়াবাসহ তাকে গ্রেওতার করা হয়। পরে বুধবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
নবীগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।