১৩ নভেম্বর ২০১৮


আমি ডামি ক্যানডিডেট, নির্বাচন করব না : অর্থমন্ত্রী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : কয়েক বছর ধরে অবসরের কথা বলে আসার পরেও আওয়ামী লীগের মনোনয়ন ফরম তোলার কারণ ব্যাখ্যায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তবে ‘ডামি’ প্রার্থী হিসেবে ফরম জমা দিয়েছেন জানিয়ে বলেছেন, আমি নমিনেশন পেপার পার্টিতে সাবমিট করেছি অ্যাজ এ ডামি ক্যানডিডেট, কারণ আমি প্রতিদ্বন্দ্বিতা করব না।

মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সিডিবিল থেকে বি.ও অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।

এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, আমি যা করছি প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই করছি। আমাদের দেশে মুশকিল যেটা হয়, নোবডি ওয়ান্টস টু রিজাইন। আমি অবসরের রীতি চালু করতে চাই। সবারই একসঙ্গে অবসরে যাওয়া দরকার। রাজনীতিবিদদের অবশ্যই অবসরে যেতে হবে। আমার আসন থেকে মনে হচ্ছে আমার ভাই, এখনো নমিনেশন হয়নি।

সিলেট সদর ও সিটি করপোরেশনের একাংশ নিয়ে গঠিত সিলেট-১ আসন থেকে গত ১০ বছর ধরে সংসদে প্রতিনিধিত্ব করছেন মুহিত। আওয়ামী লীগ সরকারের টানা দুই মেয়াদে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বও সামলেছেন তিনি।

আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে সরকারে থাকবেন কি না প্রশ্নের জবাবে মুহিত বলেন, আমার রিটায়ারমেন্ট জরুরি, রিটায়ারমেন্টটা আমাদের পলিটিশিয়ানদের বোঝা উচিত। এখনো আমার চেয়ে সিনিয়র লোকেরা পলিটিক্সে আছেন এবং পলিটিক্সে থাকতে চান। এরশাদ আমার চেয়ে সিনিয়র, বদরুদ্দোজা সাহেব আমার সিনিয়র এবার তারা লাস্ট চান্স নিতে চান। আমার আর উইশ-টুইশ নাই, ৮৫ বছর বয়স হয়েছে, যথেষ্ট। আমার মনে হয়, ৮৫ বছরে রিটায়ারমেন্টে যাওয়া উচিত।

শেয়ার করুন