২৮ ফেব্রুয়ারি ২০২২


জেলা ও মহানগর জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির কমিটি মেয়াদ উত্তীর্ণ এবং দলের কার্যক্রমে নিষ্ক্রিয়তা তৈরি হওয়ায় বিলুপ্ত করা হয়েছে।

সোমবার দলের মহাসচিব মো. মুহিবুল হক চুন্নু এমপি হাইকমান্ডের কাছে বিলুপ্তির প্রস্তাব করেন। এর পর জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি কমিটি দুটি বিলুপ্ত করেন।

মুহিবুল হক চুন্নু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়- আগামী এক মাসের মধ্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রতিনিধি দল সিলেট সফর করবে এবং জেলা ও মহানগর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে কাউন্সিলের মাধ্যমে কমিটি দুটি পুনর্গঠন করা হবে।

শেয়ার করুন