৯ নভেম্বর ২০১৮
নিজস্ব প্রতিবেদক: মনোনয়ন সংগ্রহের প্রথম দিনে আওয়ামীলীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সিলেট জেলার ৬টি আসনে ১৫ জন।
সিলেট-৩ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শাহ মুজিবুর রহমান জকন।