১৮ ডিসেম্বর ২০২৩


সিলেট-৪ আসনে প্রতিক পেলেন ৩ প্রার্থী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিক বরাদ্দ সোমবার সকাল থেকে শুরু হয়েছে। ধারাবাহিকভাবে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতিক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।

সিলেট-৪ আসনে দলীয় ৩ জন প্রার্থীর মধ্যে সিলেট জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ নৌকা, তৃণমূল বিএনপির সাংবকাদিক মো. আবুল হোসেন পাটের রেণী, ইসলামী ঐক্যজোটের মো. নাজিম উদ্দিন মিনার প্রতীক পেয়েছেন।

প্রতিক বরাদ্দ শেষে রিটার্নিং কর্মকর্তা প্রত্যেক প্রার্থীকে আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম চালানোর অনুরোধ করেন; একইসঙ্গে প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি পড়ে শুনানো হয়।

শেয়ার করুন