২০ ডিসেম্বর ২০২৩


সিলেট-২ : প্রচারণায় সরব ৬ প্রার্থী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে ভোটযুদ্ধে মাঠে সরব রয়েছেন ৬ প্রার্থী। দলীয় প্রতীক বরাদ্দের পর নেতাকর্মীদেরকে নিয়ে নির্বাচনি প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।

জানা যায়, প্রতীক পেয়েই নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়েছেন সিলেট-২ আসনের নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী। সোমবার প্রতিক পাওয়ার পরই ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে তার প্রধান নির্বাচনি কার্যালয় উদ্বোধন করেন। পরে তার নির্বাচনি এলাকার বিভিন্নস্থানে গণসংযোগকালে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই আসটির সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়াও নিয়মিত বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা চালিয়ে যাচ্ছেন।

এছাড়াও তৃণমূল বিএনপির সোনালি আঁশের প্রার্থী আব্দুর রব (মল্লিক) দুপুরে হজরত শাহজালার (র.) মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনি এলাকায় প্রচারণা শুরু করেন।

এছাড়া এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন- গণফোরামের মোকাব্বির খাঁন, জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. জহির এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. মনোয়ার হোসাইন।

এদিকে, প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে আপিল করেছেন বিশ্বনাথ পৌরসভার মেয়র স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান।

শেয়ার করুন