৯ নভেম্বর ২০১৮
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার দল আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে শুক্রবার থেকে।
সিলেট-২(বিশ্বনাথ,ওসমানীনগর) আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন দুই মনোনয়ন প্রত্যাশী।তারা হলেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সাবেক সাংসদ ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
জানা গেছে, আগামীকাল মনোনয়ন সংগ্রহ করবেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী।