২৭ ডিসেম্বর ২০২৩


পররাষ্ট্রমন্ত্রীর বাসায় ইইউ প্রতিনিধি দল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: নৌকার প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমনের সিলেটস্থ বাসায় হঠাৎ হাজির ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)- এর নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দল। দলটি বুধবার সন্ধ্যা ৬টার দিকে মন্ত্রীর বাসায় আসেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন তারা। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন পররাষ্ট্রমন্ত্রী।

ইইউ প্রতিনিধি দলের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন ইইউ এর মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ রেবেকা কক্স ও মিডিয়া বিষয়ক বিশেষজ্ঞ চারলত শোউবিস।

এর আগে ইইউ নির্বাচনী কারিগরি দলের সঙ্গে বৈঠক করেছে সিলেট বিভাগীয় বিএনপির প্রতিনিধি দল। দুপুর ১২টায় সিলেটের স্থানীয় এক হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিএনপির পক্ষে অংশ নেন চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী।

শেয়ার করুন