৯ নভেম্বর ২০১৮


সিলেট-১ আসনে মনোনয়ন মুহিত-মোমেন-ছহুল-মিছবাহ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট-১ (সদর, সিটি কর্পোরেশন) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছেন দুই ভাইসহ মোট চার মনোনয়ন প্রত্যাশী। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তাঁর ভাই সাবে কুটনৈতিক ড. এ.কে আবদুল মোমেন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ।

শুক্রবার দলীয় প্রধানের রাজনৈতিক কার্যালয় থেকে তারা নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এই চার প্রার্থীর মধ্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ সিলেট-১ এর পাশাপাশি সিলেট-৩ আসনের জন্যও মনোনয়নপত্র সংগ্রহ করেন।

শেয়ার করুন