৮ নভেম্বর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : পুলিশের দায়ের করা অস্ত্র মামলায় দুইজনকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার কানিশাইল শেখপুরের নজরুল ইসলামের ছেলে রাসেল আহমদ (২৭) ও একই এলাকার হিরা মিয়ার ছেলে রানা আহমেদ সাইফুল (৩৮)। আদালতের পিপি জুনেল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সিলেট জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোকসানা বেগম হেপি আসামীদের উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০১১ সালের পহেলা জুন ছোরাসহ এ দুই আসামিকে গ্রেফতার করে সিলেটের গোলাপগঞ্জ থানা পুলিশ। এরপর পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
ওই বছরই তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এরপর আদালতে মামলার চার্জ গঠন অনুষ্ঠিত হলে আদালত দীর্ঘ শুনানিকালে ১৪ সাক্ষির মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন। রায় শেষে দণ্ড প্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।