২৩ ডিসেম্বর ২০২৩


বিএনপি সমর্থকদের ভোট পাওয়ার প্রত্যাশা করেন ইয়াহইয়া চৌধুরী

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি সমর্থকদের ভোট পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে জাতীয় প্রার্টির মনোনিত প্রার্থী সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী বলেছেন, বিএনপি নেতাকর্মীরা মামলা-হামলায় জর্জরিত। কিন্তু আমি এমপি থাকাবস্থায় তারা নিরাপদে ছিল। বর্তমান এমপি মোকাব্বির খাঁনের কাছে তারা নিরাপদ আছে। তাই বিএনপির কর্মী সমর্থকরা অল্টারনেটিভ হিসেবে আমাকে ভোট দিতে পারে বলে বিশ্বাস রয়েছে।

শনিবার সন্ধ্যায় ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন,২০১৮ সালে জাতীয় পার্টি মহাজোটে ছিল। কিন্ত সারা দেশে মহাজোট থাকলেও সিলেট-২ আসনে মহাজোট হয়নি। ২০১৪ সালে মহাজোটের প্রার্থী হয়ে নির্বাচিত হওয়ার পর এলাকার শিক্ষা, স্বাস্থ্য, নদী ভাঙ্গনরোধ ও যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন করেছি। জনকল্যাণকর নিজের পরিকল্পিত অনেক প্রকল্প বাস্তবায়ন হয়নি।

এসময় জনকল্যাণমূখি সেই অসমাপ্ত কাজগুলোসম্পন্ন করতে তাকে ভোট দিয়ে জয়ী করার অনুরোধ জানান সাবেক এই সংসদ সদস্য।

শেয়ার করুন