১২ ডিসেম্বর ২০২৩


নগরীর যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার বিদ্যুৎ থাকবে না

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় বুধ ও বৃহস্পতিবার ৮ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২ দিনে মোট ১৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এসব এলাকায়।

গতকাল সোমবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের আওতাধীন মেন্দিবাগ, সাদাটিকর, নোওয়াগাঁও, সাদিপুর, কুশিঘাট, মিরাপাড়া, শাপলাবাগ ও কল্যাণপুরসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পরদিন বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি রায়নগর ফিডারের আওতাধীন সোনারপাড়া, নবারুন আ/এ, মজুমদারপাড়া, ফরহান খাপুল, দর্জিপাড়া, দাদাপীর মাজার, খারপাড়া ও তৎসংলগ্ন আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ।এছাড়া নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এএস // আতারা

শেয়ার করুন