৮ নভেম্বর ২০১৮


বাহুবলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবলে কালনী ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে। তাৎক্ষনিক নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে সাতগাও রশিদপুর রেলসড়কের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকাল ১০ টায় শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকটি। খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানা থেকে পাহাড়িকা ট্রেনে করে রওয়ানা হয়েছে পুলিশ।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন