৩০ ডিসেম্বর ২০২৩
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশের ন্যায় হবিগঞ্জের ৪টি আসনের মাঝে বানিয়াচং-আজমিরীগঞ্জ নিয়ে গঠিত হবিগঞ্জ-২ আসন। এই আসনটিতে প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচার ও সভায় নেমে পড়েন প্রার্থীরা।
আসনটিতে ৯ প্রার্থীর মাঝে আওয়ামী লীগের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করছেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, স্বতন্ত্র প্রার্থী (টানা তিন বারের সংসদ সদস্য) এড. আব্দুল মজিদ খান (ঈগল) প্রতীক, জাতীয় পার্টির শংকর পাল (লাঙ্গল) প্রতীক, কৃষক শ্রমিক জনতা লীগের এড. মনমোহন দেবনাথ (গামছা) প্রতীক, ইসলামি ঐক্য জোটের শেখ হিফজুর রহমান (মিনার) প্রতীক, তৃণমূল বিএনপির খায়রুল আলম (সোনালী আশঁ) প্রতীক, বিএনএম এর এস এম সোহাগ (নোঙর) প্রতীক, ইসলামি ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আব্দুল হামিদ (চেয়ার) প্রতীক ও বাংলাদেশ কংগ্রেসের জিয়াউর রশিদ (ডাব) প্রতীক নিয়ে।
এদের মধ্যে স্বতন্ত ও নৌকার প্রার্থী ছাড়া অন্যান্য প্রার্থীদের প্রচার, প্রসার, সভা-মিছিল নেই বললেই চলে। তবে চির প্রতিদ্বন্দ্বিতা চলছে নৌকা ও ঈগলের মাঝে। টানা ১৫ বছরে রাস্থাঘাট, ব্রিজ-খালভার্ট, প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করায় আব্দুল মজিদ খানের ব্যাপক লোকবলের সাপোর্ট রয়েছে। অন্যদিকে সরকার দলীয় প্রতীক পাওয়ায় ময়েজ উদ্দীন শরীফ রুয়েলের রয়েছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগসহ সুশীল সমাজের সর্বত্র সমর্থন ও প্রচার-প্রসার। তরুণ প্রজন্মের বেশির ভাগই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালাচ্ছেন নৌকার পোস্টার টাঙানো ও লিফলেট বিতরণে। পাড়া মহল্লায় চলছে সুশীল সমাজদের উঠান বৈঠক। এ আসনে টানা দু’বার নৌকা প্রতীকে জয় লাভ করেন ময়েজউদ্দিন শরীফ রুয়েলের পিতা প্রয়াত এড. শরীফ উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারি শরীফ উদ্দিনের ছেলে রুয়েল নৌকা প্রতীক পাওয়া হবিগঞ্জ-২ আসনের দুটি উপজেলায় আনন্দের সাথে প্রচার-প্রসার চালাচ্ছেন সদ্য নতুন জেনারেশন। তাদের সাথে সাপোর্ট দিচ্ছেন দলীয় নেতা কর্মীরা। তবে এ আসনটিতে নৌকা ও ঈগলের হাড্ডাহাড্ডি লড়াই চলবে বলে মনে করছেন দূরদৃষ্টি সম্পন্ন বিশ্লেষকেরা।
হাওর বেষ্টিত বানিয়াচং-আজমিরীগঞ্জের দুটি উপজেলায় ২০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত হবিগঞ্জ-২ আসন। আসনটিতে মোট ভোটার রয়েছে ৩লাখ ৬৮হাজার ৩শত ৩৪জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৮৬হাজার ১শত ৪৬জন এবং নারী ভোটার ১লাখ ৮২হাজার ১শত আটাশি জন। মোট কেন্দ্রের সংখ্যা ১৪৬টি ও ভোট কক্ষের সংখ্যা ৭৯৮টি।