৪ নভেম্বর ২০১৮


আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে হবিগঞ্জের যুবক নিহত

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে সন্ত্রাসীদের গুলিতে নজরুল ইসলাম (৩৮) নামে হবিগঞ্জের এক যুবক নিহত হয়েছেন। নিহত নজরুল আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

আজমিরীগঞ্জ থানার ওসি শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় আট বছর আগে জীবিকার জন্য দক্ষিণ আফ্রিকায় যান নজরুল। এরপর তিনি জোহানেসবার্গ শহরে মুদি এবং কনফকেশনারি ব্যবসা করতেন। মঙ্গলবার তার মরদেহ দেশে আসবে।

ওসি আরও জানান, শনিবার বাংলাদেশ সময় আনুমানিক সকাল ৯টায় বাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশে রওনা হন। পথে সন্ত্রাসীরা তাকে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শেয়ার করুন